ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পাঁচ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার

পাঁচ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার । সোমবার (২০ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেনকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সেতু বিভাগের সচিব ওবাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু বক্কর ছিদ্দিককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্র বিপিটিসির রেক্টর মঞ্জুর হোসেনকে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক পদে বদলি করা হয়েছে।


একই আদেশে পরিকল্পনা কমিশনের সদস্য রামেন্দ্রনাথ বিশ্বাসকে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্র বিপিটিসির রেক্টর পদে বদলি করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑